সিলেটে ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে তেল নিতে পুলিশের ৩ শর্ত

সিলেটে ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে তেল নিতে পুলিশের ৩ শর্ত

সিলেট মহানগর এলাকায় মোটরসাইকেলের জন্য জ্বালানি তেল সংগ্রহে তিনটি শর্ত আরোপ করেছে পুলিশ। 

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় এসএমপির কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে তেল নেওয়ার ক্ষেত্রে চালকদের তিনটি শর্ত বাধ্যতামূলকভাবে মানতে হবে। শর্তগুলো হলো—চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, মোটরসাইকেলটি অবশ্যই রেজিস্ট্রেশনকৃত হতে হবে এবং চালক ও আরোহী উভয়ের স্বচ্ছ ভাইজারযুক্ত হেলমেট পরিধান নিশ্চিত করতে হবে।

এসব শর্ত পূরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনগুলোকে মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

এসএমপি জানিয়েছে, জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।