জাষ্ট হেল্প ফাউন্ডেশনের শোক বার্তা
অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমাদের হাইডের বাসিন্দা, আমাদের ছোট ভাই মিঠু,রাসেস,রুবেল ও পাবেলের শ্রদ্ধেয় আব্বা, হাসান মার্কেটের প্রবীণ ব্যবসায়ী ফয়েজ বেল্ট কর্নারের স্বত্বাধিকারী, ঝেরঝেরী পাড়া এভারগ্রীনের ( ১৬) বাসিন্দা জনাব হাজী শফিকুর রহমান সাহেব আজ ইন্তেকাল করেন। “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন “।
তিনি গত তিন দিন আগে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আজ তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম হাজী শফিকুর রহমান সাহেব অত্যন্ত ভালো, বিনয়ী, পরহেজগার মানুষ ছিলেন। তিনি চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মহান আল্লাহ পাক যেন তাঁর সকল গুনাহ-খাতা ক্মাফ করে দেন,এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্যে সঙ্গে ধরার ক্ষমতা দেন।আমিন।
মরহুমের চার ছেলে ও দুই মেয়ে আগামীকাল দেশের উদ্দেশ্যে রওনা হবেন।
মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে:
রবিবার : বাদ মাগরিব ঝেরঝেরী পাড়া মসজিদ।
দাফন : মানিক পীর সাহেবের ঠিলায়।
সকলের প্রতি বিনীত অনুরোধ, আপনারা দয়া করে জানাজায় শরিক হবেন এবং মরহুমের রূহের মাগফিরাতের জন্য দোয়া করবেন।
আল্লাহ পাক মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

