সিলেটে ঝোপঝাড় থেকে গুলিসহ দুটি বিদেশি অস্ত্র উদ্ধার

সিলেটে ঝোপঝাড় থেকে গুলিসহ দুটি বিদেশি অস্ত্র উদ্ধার

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় গুলিসহ দুটি বিদেশি অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার রনকেলি নুরুপাড়ার একটি ঝোপঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০ রাউন্ড তাজা গুলি ও দুটি সচল বিদেশি এয়ারগান পাওয়া যায়। পরে দুটি সাধারণ ডায়েরি (জিডি) করে অস্ত্র ও গুলিগুলো গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব-৯ জানায়, চলতি বছরের ৫ আগস্টের পর থেকে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় অভিযান চালিয়ে এখন পর্যন্ত ২৫টি দেশি–বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৩৩৫৫ গ্রাম বিস্ফোরক ও ১৮টি ডেটোনেটর উদ্ধার করা হয়েছে।