সিলেট জেলা বিএনপির নেতা গ্রেফতার

সিলেট জেলা বিএনপির নেতা গ্রেফতার

সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিককে গ্রেফতার করেছে সেনাবাহিনীর একটি দল। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে তাকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়। 

পরে বৃহস্পতিবার সকালে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করে সেনাবাহিনীর অভিযানকারী দলটি। 

এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, সেনাবাহীর একটি দল বিএনপি নেতা মানিককে গ্রেফতার করেছে। 

তাকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. মাইনুল জাকির জানান, কিছুক্ষণ আগে সেনাবাহিনী তাকে থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।