সিলেটে চিহ্নিত মোটরসাইকেল চোর ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার

সিলেটে চিহ্নিত মোটরসাইকেল চোর ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার

সিলেটে মোগলাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে চিহ্নিত মোটরসাইকেল চোর ও ছিনতাইকারীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) দিবাগত  রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে মোগলাবাজার থানারভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ জালালাবাদ থানার গোপাল এলাকা থেকে চিহ্নিত মোটরসাইকেল চোর ও ছিনতাইকারী মো. ফয়েজ তালুকদার (৩৩) ও শিপলু আহমেদ (২৮) কে গ্রেফতার করেন। পরে রাত আনুমানিক ২টা ৫৫ মিনিটে দক্ষিণ সুরমা থানার বাবনা পয়েন্ট এলাকা থেকে মাইদুল (৩৭) নামের আরও একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মো. ফয়েজ তালুকদার (৩৩), পিতা: ইসলাম উদ্দিন তালুকদার, মাতা: ফিরোজা বেগম, গ্রাম: সাধুর বাজার (বাবুল মিয়ার কলোনী), থানা: দক্ষিণ সুরমা, জেলা: সিলেট, শিপলু আহমেদ (২৮), পিতা: আব্দুল হান্নান, মাতা: নেহারা বেগম, গ্রাম: খোজারখলা আবাসিক এলাকা (ব্লক-এ ১১২), থানা: দক্ষিণ সুরমা, জেলা: সিলেট, মাইদুল (৩৭), পিতা: মৃত দুদু মিয়া, গ্রাম: বরইকান্দি (বাসা নং: মোহাম্মদী ডি-৫৮, ১নং রোড), থানা: দক্ষিণ সুরমা, জেলা: সিলেট।

পুলিশ সূত্রে জানা যায়, সিডিএমএস পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ফয়েজ তালুকদারের বিরুদ্ধে ১৭টি, শিপলু আহমেদের বিরুদ্ধে ১২টি এবং মাইদুলের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। এসব মামলার অধিকাংশই চুরি, ছিনতাই, দস্যুতা, মারামারি ও আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ সংক্রান্ত।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোগলাবাজার থানার মামলা নং-১০/১০, তারিখ ২৮ জানুয়ারি ২০২৬, দণ্ডবিধি ১৮৬০ এর ৩৯৪ ধারায় মামলা রয়েছে।

এ তথ্যটি নিশ্চিত করেছেন এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের পরবর্তীতে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে ।