সিলেটে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্যসহ আটক ২

সিলেটে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্যসহ আটক ২

সিলেট এয়ারপোর্ট থানা পুলিশর অভিযানে ২ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় ওলিভ অয়েলসহ দুইজনকে আটক করা হয়েছে।

রোববার (১ মার্চ) রাত ৯টা ২৫ মিনিটে এসআই (নিঃ) খোরশেদ আলম সঙ্গীয় ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন এলাকায় কোম্পানীগঞ্জ থেকে সিলেট শহরগামী একটি সিএনজি গাড়িকে থামার সংকেত দেন। কিন্তু চালক পুলিশের সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে গাড়িসহ দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—১ সাইদুর রহমান (৩৬), থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট, ২। আজাদ (৫৭), থানা-মদন, জেলা-নেত্রকোনা; বর্তমানে শাহপরাণ (রহঃ), সিলেটে বসবাসরত।

পরে তাদের দেহ ও সিএনজি গাড়ি তল্লাশি করে ১০০ মিলি করে ৮০০ পিস এবং ২০০ মিলি করে ২৫০ পিস ভারতীয় ‘Keo Karpin OLIVOYL’ তেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তেলের মোট আনুমানিক মূল্য ২,৩৪,০০০ টাকা। এছাড়া সিলেট-থ-১১-৯৯০৬ নম্বরের একটি সিএনজি গাড়ি জব্দ করা হয়েছে।

এ তথ্যটি নিশ্চিত করেছেন এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা রুজু হয়েছে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানান।